• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

আবারও রেকর্ড! ভরিতে স্বর্ণের দাম ২ লাখ ছাড়াল

দেশের আওয়াজ ডেস্ক : / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

দেশের বাজারে টানা বাড়ছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ভরিপ্রতি বেড়েছে ৩ হাজার ১৫০ টাকা। মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (১০ অক্টোবর) রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৫ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি এবং স্থানীয় বাজারে সরবরাহ পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে গত শনিবার (৪ অক্টোবর) প্রতি ভরিতে ২ হাজার ১৯৩ টাকা বাড়ানো হয়েছিল। মাত্র তিন দিনের ব্যবধানে এটি স্বর্ণের দামের দ্বিতীয় বৃদ্ধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ