• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]

আগামী ১ মার্চ ‘বিমা দিবস’

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

‘আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ’ প্রতিপাদ্যে আগামী ১ মার্চ ঢাকাসহ সারাদেশে পালিত হবে জাতীয় বিমা দিবস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমা দিবসের উদ্বোধনের কথা রয়েছে।

সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। আইডিআরএর চেয়ারম্যান মোহম্মদ জয়নুল বারী এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।

বিমা দিবসের সার্বিক বিষয়ে জানানোর লক্ষ্যে আগামী ২৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ