• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]

আগামী ঈদে ছুটি থাকছে পাঁচ দিন

দেশের আওয়াজ ডেস্ক : / ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সরকার ইতিমধ্যে ২০২৬ সালেরর সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটি থাকছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের তখন জানিয়েছিলেন, আগামী বছর (২০২৬) সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি ২৮ দিন। এরমধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, আগামী বছরও ঈদুল ফিতরে পাঁচদিন ছুটি থাকবে। এছাড়া ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

দু-একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৬ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরের দিন এবং আগে পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি থাকবে। এ ছাড়া ঈদুল আজহার দিন, ঈদের আগে দুদিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে।

অন্যদিকে দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন এবং একদিন আগে মহানবমীর দিন ছুটি থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ