• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

আইভীর জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশের আওয়াজ ডেস্ক : / ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। বিষয়টি আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

আইভীর পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

এর আগে, গত রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল অ্যাবসলিউট করে আইভীকে জামিন দেন।

প্রসঙ্গত, গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ