• শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

হাইব্রীড বোরো ধানের সমলয় চাষে কৃষকদের সাথে মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

২০২২ ২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ব্লক প্রদর্শনীর মাধ্যমে হাইব্রীড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদ এর কৃষকদের সাথে মত বিনিময় সভা ও কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার অনুষ্ঠিত অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মোহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকার মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থীত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শামছুল ওয়াদুদ, উপ পরিচালক কৃষিবিদ মোঃ মোজদার হোসেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ।
অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের অফিসার সহ ২৫০ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। সমলয় পদ্ধতিতে উৎপাদিত ১৫০ বিঘা জমির ধান কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে কর্তনের উদ্বোধন কর হয় এবং আইপিএম মডেল ইউনিয়নের ২০ টি দলের মাঝে ২০ টি ভ্যান ও ৫০০ টি ক্যারেট নিরাপদ ফসল বাজারজাতকরণের জন্য বিনামূল্যে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ