• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। গতকাল (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো চারটি গ্রুফে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রথম গ্রুপের পরীক্ষা সকাল ৯ টা থেকে ১০ টা, দ্বিতীয় গ্রুপের পরীক্ষা বেলা ১১ টা থেকে ১২ টা, তৃতীয় গ্রুফের পরীক্ষা দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত এবং চতুর্থ গ্রুপের পরীক্ষা সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের ভর্তি পরীক্ষার সময়কাল এক ঘন্টা।

উল্লেখ্য,গত ১৫ মার্চ রাত ১২টা থেকে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন করেন ২ লাখ ১৯ হাজার ২৭৩ জন শিক্ষার্থী। জিপিএর ভিত্তিতে প্রতি ইউনিটে ৭২ হাজার করে শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হবেন। নির্বাচিত ভর্তি”ছুরা আগামী ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন, যা ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ