• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
  • [gtranslate]

হাসিনার বিবৃতি, ভারতকে নতুন বার্তা পররাষ্ট্র উপদেষ্টার

দেশের আওয়াজ ডেস্ক : / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি নিয়ে আবারও দেশটির সরকারকে বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে এবার তিনি স্পষ্টভাবে বলেছেন, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি দেওয়া প্রত্যাশা করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

সাক্ষাতকারে তৌহিদ হোসেন বলেন, কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ-ভারত সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বসে শেখ হাসিনার কোনো ধরনের বিবৃতি প্রত্যাশা করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বর্তমান পরিস্থিতিতে এমন তৎপরতা বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ভালো কোনো উদাহরণ হবে না বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

এছাড়া, সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিটি ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করেছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না। বাংলাদেশের বিষয়েও ভারত সরকারেরও একই নীতি মেনে চলা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ