• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

স্কুল-কলেজ এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত সরকারের

দেশের আওয়াজ ডেস্ক : / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হচ্ছে ১৪ জানুয়ারি। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত গ্রহণযোগ্য হবে এবং পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

এবার হার্ডকপি বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না। যারা নতুন স্কুল, কলেজ বা মাদ্রাসাকে এমপিওভুক্ত করতে চান, তাদের জন্য প্রয়োজনীয় তথ্য এবং সঠিক ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত জানানো হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন করতে সংশ্লিষ্টরা নিম্নোক্ত ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ: www.shed.gov.bd
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর: www.dshe.gov.bd
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (BANBEIS): www.banbeis.gov.bd

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল বা ডাকযোগে গ্রহণযোগ্য হবে না। নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

এছাড়া, বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্তি প্রক্রিয়া নতুন ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী হবে। বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীর সংখ্যা অনুযায়ী, ৩২ হাজারের মতো স্কুল-কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসা ইতিমধ্যেই এমপিওভুক্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ