• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

যে পথে যাবে খালেদা জিয়ার শেষ যাত্রা

দেশের আওয়াজ ডেস্ক : / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবন মাঠে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

খালেদা জিয়ার শেষ যাত্রার পথ:

যাত্রা শুরু : বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গাড়িবহর যাত্রা শরু করবে। 

৩০০ ফিট এক্সপ্রেসওয়ে ও কুড়িল ফ্লাইওভার : গাড়িবহরটি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে।

গুলশান-২ ও মহাখালী ফ্লাইওভার : এরপর বনানী, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড ও মহাখালী ফ্লাওভার হয়ে এগিয়ে যাবে।

বিজয় সরণি ও ইউ-টার্ন : জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে একটি ইউটার্ন নেবে।

গন্তব্য : বামে মোড় নিয়ে সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে।

জানাজার সার্বিক আয়োজন সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শোকের দিনে নেতাকর্মীদের প্রতি সংযমী থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বলে রাখা ভাল, উল্লেখ্য, খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ