• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

নির্বাচন করতে মনোনয়নপত্র নিয়েছে ৩১৪৪ প্রার্থী

দেশের আওয়াজ ডেস্ক : / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ৩ হাজার ১৪৪ জন। আর জমা পড়েছে ১৬৬টি মনোনয়নপত্র।

রোববার (২৮ ডিসেম্বর) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইসির ১০ টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিলে করেছেন ১৬৬ জন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ