• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

প্রবাসীরা ১৯ দিনে পাঠিয়েছেন সাড়ে ২৪ হাজার কোটি টাকা

দেশের আওয়াজ ডেস্ক : / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

চলতি মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে ২০০ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার ৫০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সব শেষ অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি ৮৪ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের একই সময়ে (অক্টোবর, ২০২৪) রেমিট্যান্স এসেছিল ২৩৯ কোটি ৫০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ