• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ

দেশের আওয়াজ ডেস্ক : / ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

১৩ নভেম্বর রাজধানীতে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রেক্ষাপটে সরকার রাস্তার পাশে পরিবহণের জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এসব তেল দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্যান্য কাজে ব্যবহার করে থাকে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে সতর্ক আছে সরকার। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনও ধরণের আশঙ্কার কারণ নেই। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে, রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ নভেম্বর ঘিরে আমাদের কার্যক্রম চলছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। এ ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ