• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ: ইসি সচিব

দেশের আওয়াজ ডেস্ক : / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

দেশে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার বাড়ার তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

রোববার (২ নভেম্বর) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন।

ইসি সচিব বলেন, ‘দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ