• শনিবার, ০২ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]

ভরিতে ১০ হাজার ৪০০ টাকা কমল সোনার দাম

দেশের আওয়াজ ডেস্ক : / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।

আগে এই দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকায়। একবারে এত বড় পরিমাণে স্বর্ণের দাম কমার নজির দেশের বাজারে নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দামের এ সমন্বয় করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৩৮ হাজার ৮৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ