• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]

কোনো আপস নয়, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
ছবি: পিআইডি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশেই হবে এবং তার জন্য সরকারের সাধ্য অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হবে। কোনো বিষয়ে আপস করা হবে না বলে জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, জাতীয় সনদ যেভাবে সবাই মিলে তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো তার আলোকে একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ