• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

দুই দিন পিছিয়ে জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ১৭ অক্টোবর নির্ধারণ

দেশের আওয়াজ ডেস্ক : / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের জানান, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই শুক্রবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হবে।

এর আগে কমিশনের পক্ষ থেকে ১৫ অক্টোবর বুধবার বিকেলে অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়েছিল।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ