• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

মুক্তি পেয়ে শহিদুল আলম এখন ইস্তাম্বুলে

দেশের আওয়াজ ডেস্ক : / ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়েছে, শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছানোর পর বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।

ইস্তাম্বুলে বাংলাদেশের পতাকা হাতে শহিদুল আলমের ছবি ও ভিডিও প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ভিডিওতে তাকে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তাকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

গত বুধবার গাজাগামী নৌবহর ফ্রিডম ফ্লোটিলার জাহাজগুলো দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। ওই বহরে ‘কনশানস’ নামের একটি জাহাজে ছিলেন শহিদুল আলম।

এর আগে এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস উইং ইসরায়েলের কারাগার থেকে শহিদুল আলমের মুক্তির বিষয়টি জানায়।

ওই পোষ্টে বলা হয়, ‘ইসরায়েল থেকে আজ বিকেলে একটি ফ্লাইট ছেড়েছে, যাত্রীর তালিকায় আছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।

এর আগে গত বুধবার (৮ অক্টোবর) ইসরায়েলি সেনারা গাজামুখী ওই নৌবহরে হামলা চালিয়ে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দৃক জানায়, ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ—দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরাইল (যারা অপহৃত ফ্রিডম ফ্লোটিলা অ্যাকটিভিস্টদের হয়ে আইনি লড়াই চালিয়ে আসছে) এর মাধ্যমে আমরা জেনেছি, আলোকচিত্রী শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলা নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের নাবিকদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরাইলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ