• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

এবার ইতিহাসের অন্যতম বেস্ট ইলেকশন হবে : শফিকুল আলম

দেশের আওয়াজ ডেস্ক : / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। এ সংশয় ধুয়ে মুছে গেছে। দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি।

শফিকুল আলম আরও বলেন, ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। হালুয়াঘাটে দেখেছি নেতাদের পোস্টার। দলগুলো যখন দুই তিন সপ্তাহ পর থেকে প্রার্থীদের নাম দেওয়া শুরু করবেন। তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে কোনো বড় ধরনের সমস্যা নেই বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ