• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

ট্রলারসহ গভীর সমুদ্র থেকে ২৬ জেলে উদ্ধার

দেশের আওয়াজ ডেস্ক : / ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে বঙ্গোপসাগরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, চট্টগ্রাম উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তারা দিকনির্দেশনা হারিয়ে সাগরে ভাসতে থাকে। মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জেলেরা তীরে ফিরে আসতে পারেননি।

পাঁচ দিন পর মঙ্গলবার রাতে নৌবাহিনীর টহল জাহাজ ট্রলারটিকে শনাক্ত করে উদ্ধার অভিযান শুরু করে। নৌসদস্যরা নিরাপদে সব জেলেকে উদ্ধার করে জাহাজে তোলেন এবং প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেন।

পরবর্তীতে ট্রলারটি নৌবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে তীরে আনা হয়। বর্তমানে উদ্ধার হওয়া জেলেরা সুস্থ আছেন এবং পরিবারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে বলে জানায় নৌবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ