• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ মেট্রিকটন গম

দেশের আওয়াজ ডেস্ক : / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম বোঝাই এমভি পার্থ-১ নামের জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তির প্যাকজ-১ এর আওতায় রাশিয়া থেকে এসব গম নিয়ে জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে গমের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। এ ছাড়া দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমদানিকৃত গমের মধ্যে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ