• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]

শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাজ্য সহায়তা দিতে চায় : কুক

দেশের আওয়াজ ডেস্ক : / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যুক্তরাজ্য সব ধরণের সহায়তা করতে চায় বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

সারাহ কুক বলেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় তার দেশ।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এ জন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ