• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

সন্ধান মিলেছে নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের

দেশের আওয়াজ ডেস্ক : / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে পাঁচদিন পর উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের পেজে দেয়া এক পোস্টে জানানো হয়, ‘কয়েকদিন আগে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মামুন ভাই পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে আছেন। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে। তাকে উদ্ধারের জন্য রওনা দিচ্ছি আমরা।’

এদিকে, জুলাই যোদ্ধা মামুনকে উদ্ধারের বিষয়ে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের পেজে দেয়া আরেকটি পোস্টে জানানো হয়েছে, ‘জুলাই যোদ্ধা মামুনকে উত্তরায় নিয়ে আসা হয়েছে। একটি সরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা দেয়া হচ্ছে। সে এখনও ট্রমায় আছে। প্রধান লক্ষ্য তাকে আগে সুস্থ অবস্থায় নিয়ে আসা। তাকে উদ্ধার করে নিয়ে এসেছে ডিসি উত্তরা এবং তার টিম।’

জুলাই যোদ্ধা মামুনের পরিবারের অভিযোগ, গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরণের হুমকি দেয়া হয়। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে ‎রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী। নিখোঁজের পর ওইদিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ