• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

‘কাল্কি’র সিক্যুয়াল থেকে বাদ পড়লেন দীপিকা

দেশের আওয়াজ ডেস্ক : / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সময়টা এবার খুব একটা অনুকূলে যাচ্ছে না দীপিকা পাডুকোনের। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পর এবার নাগ অশ্বিনের ছবি থেকে বাদ পড়লেন বলিউড অভিনেত্রী।

দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাল্কি ২৮৯৮’ ছবির সিক্যুয়ালে তাকে দেখা যাবে কিনা সেই নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। দীপিকার অনুরাগীরাও মুখিয়ে ছিল তাকে এই ছবিটির পরবর্তী কিস্তিতে দেখার জন্য।

কিন্তু এক আনুষ্ঠানিক ঘোষণায় ছবির টিম জানায়, ছবিটির সিক্যুয়ালে দীপিকা থাকছে না।

প্রযোজনা প্রতিষ্ঠান এক ফেসবুক পোস্টে লিখেন, দীর্ঘ আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত আপনাদের জানাচ্ছি যে ‘কাল্কি ২৮৯৮’ ছবিতে থাকছেন না দীপিকা পাড়ুকোন। আমরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে আমাদের কাজ করা সম্ভব হয়ে উঠছে না। দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ছবির সিক্যুয়ালে অভিনয় করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন। দীপিকার জন্যও আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল।’

এই পোস্টের পর মন ভেঙেছে দীপিকার অনুরাগীদের। শুধু তাই নয়, এই পোস্টে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে দীপিকার সময় দিতে না পারাই হয়তো ছবির সিক্যুয়ালে তার অভিনয় করার পথে অন্তরায় হয়ে দাঁড়াল।

গত বছর ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হন দীপিকা। সম্প্রতি মেয়ের এক বছর পূর্ণ হয়েছে। নিজের হাতে কেক বানিয়েছেন সেই বিশেষ দিনে দীপিকা। জীবনের এই সময়টা যথাসম্ভব উপভোগ করার চেষ্টা করছেন রণবীর ঘরনি।

এর আগে সেই কারণেই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা। যদিও সেই ইস্যু নিয়ে যখন সরগরম বিনোদুনিয়া তখনই অ্যাটলির ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করার খবর দিয়েছিলেন নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ