• সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল নির্বাচন সংক্রান্ত দুই অধ্যাদেশ

দেশের আওয়াজ ডেস্ক : / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এই অধ্যাদেশের উদ্যোক্তা ছিল লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

সদস্যরা একই বৈঠকে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াকেও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়।

উল্লেখযোগ্য, এই দুটি অধ্যাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ