• সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]

রিটার্নিং কর্মকর্তার ভুল, নিয়ম ভাঙেননি ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

দেশের আওয়াজ ডেস্ক : / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে ঢুকেছিলেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান।

এ বিষয়ে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সকালে মুঠোফোনে বলেছিলেন, প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। তিনি বলেন, তিনি জহুরুল হকের কেন্দ্রে ছিলেন। বিষয়টি জানেন না, খোঁজ নিয়ে দেখছেন।

পরবর্তীতে জগন্নাথ হলের ভোট কেন্দ্রে সরাসরি কথা হয় কাজী মোস্তাক গাউসুল হকের সঙ্গে। তখনো তিনি বলেন, ‘আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না।’

অবশ্য নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারায় বলা হয়, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। মানে হলো প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

এর আগে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ