• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]

একসঙ্গে ১৮৯ বিচারক বদলি

দেশের আওয়াজ ডেস্ক : / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সরকার একযোগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের মোট ১৮৯ জন বিচারককে বদলি করেছে।

সোমবার (২৫ আগস্ট) পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃত বিচারকদের মধ্যে ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ৩ দিনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ