• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালু করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

দেশের আওয়াজ ডেস্ক : / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি এই অ্যাপ যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয়, সেটি নিশ্চিত করতেও নির্দেশ দেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।

উপ-প্রেসসচিব বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা ঘোষণা করেন।

অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সব ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে। ফায়েজ তাইয়্যেবের কথা শোনার পর দ্রুত নির্বাচনকেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ