• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

সচিবালয়ে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা

দেশের আওয়াজ ডেস্ক : / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিভিন্ন দাবিতে আন্দোলনরত হাজারো শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তারা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন।

জানা গেছে, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা, শিক্ষাখাতে নানা অব্যবস্থাপনা এবং আইন ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা।

সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেইটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে এলে তখন সচিবালয়ের সব কয়টি গেইট বন্ধ করে দেওয়া হয়। এসময় সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিতে থাকেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ