• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]

উত্তরায় বিমান দুর্ঘটনায় ২০ জন নিহত, হাসপাতালে চিকিৎসাধীন ১৭১ জন

দেশের আওয়াজ ডেস্ক : / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। একই সঙ্গে দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭১ জন।

সোমবার (২১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, আহত ও নিহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকার আটটি হাসপাতালে। হাসপাতালভিত্তিক বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২

৩. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩ জন, নিহত ১

৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭ জন, নিহত ১২

5. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১ জন, নিহত ২

৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার (উত্তরা): আহত ১১ জন, নিহত ২

৭. উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০ জন, নিহত ১

৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১ জন, নিহত নেই

সব মিলিয়ে ১৭১ জন আহত রোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ জন।

এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ