• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]

গোপালগঞ্জ চার প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের আওয়াজ ডেস্ক : / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভা শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। ঘটনার পর গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোতায়েন করা হয়েছ।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

শরীফুল ইসলাম জানান, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে চার প্লাটুন বিজিবি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও এ হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

এরপর হামলা-ভাঙচুরের মধ্যেই গোপালগঞ্জের সমাবেশ মঞ্চে উপস্থিত হন এনিসিপির কেন্দ্রীয় নেতারা। মঞ্চে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সভা শেষে পৌরপার্ক এলাকা ত্যাগ করার কিছু সময় পর হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ