• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

সাবেক সিইসি ও এমপিসহ গ্রেফতার ৮

দেশের আওয়াজ ডেস্ক : / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৩ জুন, ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আরও আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৩ জুন) এক বার্তায় এই তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা (৭৯), মুন্সিগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫), বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য মো. তরিকুল ইসলাম (৩৮), সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন (৪৬), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসির সাবেক এমডি মনিরুল মওলা (৬২), ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহায়াব (৫৮), লালবাগ থানা ২৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু (৪৩) ও আওয়ামী লীগের ৯২নং ওয়ার্ড সহ-দফতর সম্পাদক জাকির হোসেন আলী (৬১)।

ডিবি সূত্র জানায়, রোববার রাতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তেজগাঁও থানার মনিপুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে ডিবি-লালবাগ জোনাল টিম।

অন্যদিকে, রাত সাড়ে ১২টায় কদমতলীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের মাদক ও অস্ত্র উদ্ধার টিম। সোমবার ভোররাতে নবাবগঞ্জ এলাকায় সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।

অন্যদিকে রাত সাড়ে ১২টায় বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মনিরুল মওলাকে দুদকের মামলায় গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। একই রাত পৌনে একটায় কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওহায়াব ও রাত ২টায় মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ। রাত দেড়টায় পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন আলীকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন বলে দাবি করেছে ডিএমপি।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ