• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

করিডোর নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়নি, হবেও না : খলিলুর রহমান

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২১ মে, ২০২৫

রাখাইন অঞ্চলকেন্দ্রিক মানবিক করিডোর নিয়ে আলোচনা হয়নি, হবেও না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এদিন রাখাইন অঞ্চলকেন্দ্রিক মানবিক করিডোর ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন ডাকেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশ বা সংস্থার সঙ্গে করিডোর নিয়ে কখনো কোনো আলোচনা করেনি, এবং ভবিষ্যতে করবেও না।

তিনি বলেন, করিডোর ব্যবস্থাটি বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না।

আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের যাতায়াতের ব্যবস্থা করার এখন কোনো প্রয়োজন নেই। যে প্রয়োজনীয়তা আছে, তা হলো ত্রাণ পৌঁছে দেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ