• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]

দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, সিইসি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৫ মে, ২০২৫

এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৫ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যেকোন সিদ্ধান্ত এককভাবে নয়, নির্বাচন কমিশন সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে এই কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।

সিইসি আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ