• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রস্তাব গৃহীত

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

মালয়েশিয়া ও ফিনল্যান্ডের উদ্যোগে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতির ওপর উচ্চ পর্যায়ের সম্মেলনের পরিধি, পদ্ধতি, বিন্যাস ও সংগঠন সম্পর্কিত একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী উন্মুক্ত বিতর্ক অধিবেশনে অংশ গ্রহণ করেন। তিনি এই প্রস্তাবের ওপর ভোটের প্রস্তাব করেন। রাশিয়া বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল, যা বাংলাদেশ গ্রহণ করেনি।

বুধবার (২৭ মার্চ) ঢাকায় প্রাপ্ত এক বার্তা থেকে জানা গেছে, সাধারণ পরিষদের সভাপতি ভোট আহ্বান করেন এবং প্রস্তাবটির পক্ষে ১৪১ ভোট পড়ায় প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবটির বিরুদ্ধে কোনো ভোট পড়েনি। ১০টি দেশ ভোটদানে বিরত থাকে।

ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে এই প্রস্তাব গৃহীত হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ এটি এমন এক সময়ে এসেছে, যখন ঢাকা সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকটের ওপর একটি বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ