• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [gtranslate]

ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৮ মার্চ, ২০২৫

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত সুবিধার্থে বাসের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ। অগ্রিম হিসেবে ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট ৭ দিনের টিকিট বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, আগামী ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এদিন একযোগ অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দিবে। ফলে দুই জায়গায় টিকিট পাবেন যাত্রীরা।

অতিরিক্ত ভাড়ার আদায়ের বিষয়ে তিনি জানান, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে। বৃহস্পতিবার (৬ মার্চ) এতথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী ১৪ মার্চ আগাম টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত। এ সময় যাত্রীরা ২৪ থেকে ৩০ মার্চের টিকিট পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ