• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

দেশের মোট ভোটার এখন ১২ কোটি ৩৭ লাখ : সিইসি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২ মার্চ, ২০২৫

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী আনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন।’

এর আগে, বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিইসি। এরপর নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে র‌্যালি বের হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হয় আরও ১৮ লাখ ৩৩ হাজার ভোটার। ভোটার বেড়ে গিয়ে দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখে।

তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসঙ্গতিপূর্ণ বলে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। মৃত ভোটার কর্তনের পাশাপাশি বাদ পড়া এবং ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তারা হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ