• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [gtranslate]

সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা বেশি থাকবে : নাহিদ ইসলাম

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের তিনি বলেন, সরকারের থেকে রাজপথে তার ভূমিকা বেশি থাকবে, জনগণের সঙ্গে থেকেই কাজ করতে চান তিনি।

২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম।

এদিকে নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।পোস্টে তিনি লিখেন,‘এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ