• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

অপারেশন ডেভিল হান্ট : ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার ১৪৫৭, ‘ডেভিল’ ৫০৯ জন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত ১ হাজার ৪৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে ৫০৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার হয়েছে ৯৪৮ জন।

অপারেশন ডেভিল হান্টে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, একটি চায়নিজ ছুরি, একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, দু’টি চায়নিজ চাপাতি, একটি চায়নিজ কুড়াল, একটি কাঠের বাটযুক্ত দা, চারটি ধামা ও একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল উদ্ধার করা হয়েছে।

ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ