• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু বুধবার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) উদ্যোগে আগামীকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীতে শুরু হচ্ছে ১৭৩ম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

প্লাস্টিক মেলা সামনে রেখে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন টাওয়ারে নিজস্ব কার্যালয়ে বিপিজিএমইএ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপিজিএমইএ এবং হংকংভিত্তিক ইয়র্করস ট্রেড অ্যান্ড মার্কেটিং যৌথভাবে মেলার আয়োজক। মেলায় ৮০০টিরও বেশি স্টল থাকবে, যেখানে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্র্যান্ড অংশ নেবে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার উদ্বোধন করবেন।

বিপিজিএমইএ সভাপতি এ এস এম কামাল উদ্দিন বলেন, বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজিং খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ছে। দেশীয় ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক মেশিনারির ব্যবহার বাড়ানো এ আয়োজনের অন্যতম লক্ষ্য। শুধু প্রদর্শনী নয়, প্লাস্টিক খাত নিয়ে সেমিনারের আয়োজন করা হবে। যেখানে টেকসই উৎপাদন, স্বয়ংক্রিয় প্রযুক্তি, রিসাইক্লিং, নতুন উদ্ভাবন, বিশ্ববাজার ও বাংলাদেশের প্লাস্টিক খাত নিয়ে বিশদ ও তথ্যবহুল আলোচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ