• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

‘নির্বাচনে সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে’

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সামনের নির্বাচনে আমাদের সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক উত্তরণ ও সর্বোপরি আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের জাতীয় নিরাপত্তা সম্পৃক্ত।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের হলরুমে ভোটার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার (ইসি) মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন ব্যবস্থাপনার ওপর মানুষের চরম আস্তাহীনতা কাজ করছিল। এমন অবস্থায় দেশের ছাত্র-জনতার আত্মত্যাগের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। একটা ভালো নির্বাচন উপহারের প্রত্যয় নিয়ে নির্বাচন কমিশন নীতিমালা প্রণয়ন ও দিক-নিদের্শনা এবং নেতৃত্ব দিতে পারে। এর বাহিরে মাঠ পর্যায়ে আমরা সকলে মিলে একটি সুষ্ঠু নির্বাচন দিতে দায়বদ্ধ।

তিনি আরও বলেন, নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ ও বিতকির্ত হয় তাহলে এর সঙ্গে সংশ্লিষ্ট সবার ভাবমূর্তি ক্ষুন্ন হয়। সেজন্য সবার আগে আমাদের আত্মউপলব্ধি দরকার। নির্বাচনের সঙ্গে যারা জড়িত তাদের ভাবতে হবে এজন্য আমরা দায়ী। যারা এতদিন ধরে একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছেন; আমাদের সহযোগিতা করার জন্য আমরা তাদের কাছে দাবি রাখতে পারি। ভোট ব্যবস্থাপনার সঙ্গে যত ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের সময় এসেছে।

ইসি সানাউল্লাহ আরও বলেন, আমি বিশ্বাস করি, সামনে যে নির্বাচন হবে, তা বাংলাদেশের অন্যতম একটি মডেল নির্বাচন হবে। এ নির্বাচন থেকে আমরা নতুন ভাবে দেশ বিনির্মাণের সুযোগ পাবো। একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। এটি শুধু একটি নির্বাচন নয়; এর সঙ্গে আমাদের সামাজিক স্থিতিশীলতা, সামাজিক ন্যায় বিচার, গণতান্ত্রিক উত্তরণ এবং সর্বোপরি আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের জাতীয় নিরাপত্তা সম্পৃক্ত।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হুসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী, জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ