• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জাপানি রাষ্ট্রদূতের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে জাপান সমর্থন করবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেন তিনি।

সাইদা শিনিচি জানান, বাংলাদেশের সাঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে জাপান। একই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন দেবে তার দেশ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, জাপান বাংলাদেশের কৌশলগত অংশীদার, ঘনিষ্ঠ বন্ধু ও উন্নয়ন অংশীদার। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এখন প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রফতানিকারক দেশের মধ্যে একটি। বর্তমানে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন জাপানসহ পূর্ব ও পশ্চিম উভয় দেশ এবং সার্ক ও আসিয়ান সদস্যদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সুযোগ খুঁজছে।

এসময় জাপানি রাষ্ট্রদূত জাপানের অর্থায়নে চলমান বড় বড় প্রকল্পগুলো বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল প্রকল্প অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য জাপানকে ধন্যবাদ জানান এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি টেকসই সমাধান খুঁজতে সহায়তা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ