বাংলাদেশ সময় আজ বুধবার (৮ জানুয়ারি) বেলা ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এসময় খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় ভাববিনিময়ের পর বিমানবন্দর থেকে সরাসরি তিনি লন্ডন ক্লিনিকে চলে যান।