• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত নারী সমাবেশে এ আহবান জানান তিনি। দেশের মেয়েরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে যে সামর্থ দেখিয়েছে তা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যৌথভাবে এই নারী সমাবেশের আয়োজন করে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। জুলাই এর কন্যারা, আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না… শিরোনামে আয়োজিত নারী সমাবেশে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

এসময় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া বিপ্লবী নারীদের কথা শোনেন তিনি।

গণঅভ্যুত্থানে অংশ নেয়া নারীদের সামর্থের প্রশংসা করেন ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নারীরা বিশ্বকে নিজেদের শক্তি দেখিয়েছে। দেশকে এগিয়ে নিতে নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান তিনি।

ডক্টর ইউনূস বলেন, নারীদের মধ্যে যে নব চেতনার জন্ম নিয়েছে তা ধরে রেখে এগিয়ে যেতে হবে। কোনো অবস্থায় আর পেছনের দিকে তাকানো যাবে না। নতুন চিন্তায় গোটা বিশ্বকে পাল্টে দিতে হবে।

লক্ষ্য স্থির করে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতে নারীদের প্রতি পরামর্শ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ