• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভার শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

বাংলাদেশ কতজন অবৈধ বিদেশি রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেয়া হবে না। এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। কতজন বিদেশি আছেন, কোন কোন দেশের বিদেশিরা আছেন সেই তালিকা পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে তারা কত দিন পর্যন্ত এ দেশে থাকতে পারবেন।

সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাশত করা হবে না।

ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে।

এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো ধরনের আতশবাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো যাবে না। এ ছাড়া থার্টি ফার্স্ট নাইটে ইয়াং জেনারেশন একটু পানি টানি খায়, প্রকাশ্যে ওইটা করা যাবে না।

এর আগে, আজ বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কীকরণ বার্তা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে— বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

‘যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো।’

এতে আরও বলা হয়, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ