• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]

ঢাকা-চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীর শাহবাগ, মৎস্যভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন এবং চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবির মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিজিবির এই কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্যভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবির মোতায়েন করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামে মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গতকাল সোমবার (২৫ নভেম্বর) যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, গতকাল সোমবার রাতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন সনাতনী জাগরণ মঞ্চের ভক্তরা। পরে তারা শাহগবাগে গিয়ে জড়ো হলে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ