• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

৮ নভেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, সঙ্গে যাচ্ছেন যারা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

উন্নত চিকিৎসার জন্য আগামী ৮ নভেম্বর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে যাচ্ছেন মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনিসহ লন্ডন যাবেন মেডিকেল বোর্ডের সদস্য ডা. শাহাবুদ্দিন, ডা. আরেফিন, ডা. নূর উদ্দিন, ডা. এফ এম সিদ্দিক, ডা. জাফর ও ডা. মামুন।

এর আগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে প্রথমে লং ডিসেটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেওয়া হবে। সেখানে থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে।

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার কাজ শুরু হয়েছে।

ডা. জাহিদ বলেন, অতি দ্রুত ওনাকে বিদেশে মাল্টি ডিসিপ্ল্যানারি হাসপাতালে নিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার অংশ হিসেবে আমরা লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য কাজ শুরু করেছি, যোগাযোগ চলছে। প্রথমে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে স্টেওভারের পরে মাল্টি ডিসেপ্ল্যানারি মেডিকেল সেন্টার যে দেশে আছে সেখানে নিয়ে যাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ