• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার, সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত।
২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার কৃষকের মাঝে ৭৫ লক্ষ ৪৪ হাজার টাকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন যে সকল কৃষক কৃষিতে বেশি ভালো করবে তাকে ক্রেষ্ট প্রদান করে সম্মানিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ