• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক-ই-আজম। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ উপদেষ্টা শপথ নেন। এরপর রোববার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।

অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে গত ৮ আগস্ট শপথ নিতে পারেননি। তিনি রোববার (১১ আগস্ট) রাতে দেশে পৌঁছেছেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ