• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮ শতাংশ, বাড়তে পারে: ইসি সচিব

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানার রেশ কাটতে না কাটতেই অনুষ্ঠিত হয়েছে দেশের ৮৭ উপজেলায় নির্বাচন। বুধবার (২৯ মে) অনুষ্ঠিত এই নির্বাচন যখন অনুষ্ঠিত হয় তখনও বিভিন্ন জায়গায় বিদ্যুৎহীন অবস্থা বিরাজ করছিল। মোবাইল ও ইন্টারনেট পরিস্থিতিও স্বাভাবিক ছিল না। এমন অবস্থায় ভোট হলেও বৃহস্পতিবার (৩০ মে) পর্যন্ত সব উপজেলার ভোটের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি বলে জানালেন নির্বাচন কমিশনের (ইসি) বিদায়ী সচিব মো. জাহাংগীর আলম।

সুনির্দিষ্ট কারণের কথা উল্লেখ না করলেও মো. জাহাংগীর আলম বলেন, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৮৭ উপজেলায় ৩৮ শতাংশ ভোট পড়েছে। তবে, ভোট পড়ার এ হার আরও বাড়তে পারে। কারণ এখনও ৮৭ কেন্দ্রের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিদায়ী সচিব ও নবাগত সচিব শফিউল আজিমের যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এরআগে গতকাল (বুধবার) ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, এ যাবৎ উপস্থিতির যে তথ্য পেয়েছি, সেটি আমাদের পর্যালোচনায় ৩৫ শতাংশের কম-বেশি হতে পারে। বেশিও হতে পারে। নিশ্চিত করে বলত হয়তো আরও ২৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।

গত দুই পর্বে ভোটের দিন কেন্দ্রে উপস্থিতি তেমন চোখে না পড়লেও নির্বাচন কমিশন (ইসি) দাবি করেছে, প্রথম দফায় ভোট পড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। আর দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি। যদিও ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে বিএনপিসহ বিরোধীদের ভোটে না আসা, ধান কাটার মৌসুমকে দায়ী করছে খোদ নির্বাচন কমিশন।

ইসির দেওয়া তথ্য বলছে, তৃতীয় ধাপে মোট এক হাজার ১৯৬ জন প্রার্থী তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান ৪৫৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রার্থী রয়েছেন। এই ধাপে চেয়ারম্যান পদে ১, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ করে অর্থাৎ মোট ১২ জন প্রার্থী ইতোমধ্যে বিনাভোটে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ