• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৩ মে, ২০২৪

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আমন্ত্রণে এ সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে ‘দ্যা ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশন-২০২৪’ এ অংশ নেবেন। মঙ্গলবার এ সম্মেলন শুরু হবে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

সোমবার (১৩ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সিম্পোজিয়ামের লক্ষ্য হলো— ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

সিম্পোজিয়ামে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সেনাপ্রধান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে আগত সেনাপ্রধান ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের বৈঠকে অংশ নেবেন।

সফর শেষে আগামী ১৯ মে দেশে ফিরবেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ